ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ২ টাকা ১৫ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ১১ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে।
গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৪ টাকা ৩৯ পয়সা (নেগেটিভ)। আগের বছর নেগেটিভ ছিলো ১৬২ টাকা ২৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.



























Recent Comments