শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইন্ট্রাকোর ২টি স্টেশন বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ১৮ ডিসেম্বর
spot_img
spot_img

ইন্ট্রাকোর ২টি স্টেশন বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ১৮ ডিসেম্বর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ৫টি এলপিজি অটোগ্যাস ও সিএনজি স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে আগামী ১৮ ডিসেম্বর থেকে কোম্পানির দুইটি স্টেশন বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত ২৩ আগস্ট কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৫টি এলপিজি অটোগ্যাস এবং সিএনজি স্টেশনের অনুমোদন দেওয়া হয়। এবং ৯৪তম সভায় ৫টি অটোগ্যাস স্টেশনে বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করা হয়। আর কোম্পানির ১৪তম এজিএমে শেয়ারহোল্ডাররা এই বিষয়ে অনুমোদন দেয়।

এছাড়াও আলোচ্য সভায় ৫টি মাদার-ডটার সিএনজি স্টেশনের অনুমোদন দেয় কোম্পানির পরিচালনা পর্ষদ।

উল্লেখ্য, কোম্পানিটির একটি এলপিজি অটোগ্যাস স্টেশন চট্ট্রগামে ও সিএনজি গ্যাস স্টেশন কেরানীগঞ্জে বাণিজ্যিক উৎপাদনের জন্য প্রস্তুত। কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছে দুইটি স্টেশনেই আগামী ১৮ ডিসেম্বর থেকে সম্পূর্ণভাবে কাজ শুরু করবে। নতুন ব্যবসার পরিধি রাজস্ব বাড়াবে এবং গ্রাহকের আরও বেশি চাহিদা পূরণে সক্ষম হবে বলে কোম্পানিটি জানিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments