
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৬ জুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সামান্য কারেকশনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে দেশের পুঁজিবাজার। তবে ইন্স্যুরেন্স সেক্টরের বেশিরভাগ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় বড় পতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। আজ সূচক কমার পাশাপাশি কমেছে বেশিরভাগ শেয়ার দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৪.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।
জানা যায়, আজ ৬ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৮.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৮৯.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৬.৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৬১.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৯২২টি শেয়ার ১ লাখ ৯৮ হাজার ১৯২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৭৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৪২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৪৯৩.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪২৫.৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৩৭৩.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৫টির, কমে ১২১টির এবং অপরিবর্তিত রয় ৫২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৫৪.২৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ১২৪টি শেয়ার ১ লাখ ৪৭ হাজার ৪০১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৫০ কোটি ১০ লাখ ৪৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৩ কোটি ৯৬ লাখ ৭৬ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.



























Recent Comments