রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইবনে সিনার প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে
spot_img
spot_img

ইবনে সিনার প্রথম প্রান্তিকে ইপিএস বেড়েছে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (৮ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৬৬ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৭ টাকা ৮ পয়সা।

অন্যদিকে, আলোচিত প্রথম প্রান্তিকে কোম্পানিটির এককভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৮৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৪৬ পয়সা। এককভাবে শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো হয়েছে ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৩৮ পয়সা।

এদিকে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫২ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন ২০২৬ তারিখে যা ছিল ১৪৪ টাকা ৫৬ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments