রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদইবনে সিনার বিনিয়োগ সিদ্ধান্ত
spot_img
spot_img

ইবনে সিনার বিনিয়োগ সিদ্ধান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্যা ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি এপিআই (Active Pharmaceutical Ingredients-API) তথা ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এর শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) দ্যা ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের মাধ্যমে এই বিনিয়োগ করা হবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩০৬ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আলোচিত সভায় ১০ কোটি টাকায় ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি।

এছাড়া কোম্পানিটি চট্টগ্রাম ও বরিশাল নিজস্ব ভূমিতে সেলস ডিপো স্থাপনের লক্ষ্যে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানাধীন, পাঁচলাইশ মৌজায় ৪২.৯০ শতাংশ ও বরিশাল সিটি কর্পোরেশন বিমানবন্দর থানাধীন ইছাকাটি মৌজায় ৩৪ শতাংশ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য আনুষঙ্গিক খরচ ব্যতিত জমি দুটির মূল্য যথাক্রমে ২ কোটি ৬০ লাখ টাকা ও ২ কোটি ৯৮ লাখ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments