ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার সোমবার রাতে তেল আভিভ, হাইফা ও আরও কয়েকটি শহরের আবাসিক এলাকায় ইরানি হামলায় আট জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের কর্তৃপক্ষ।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও দেশটির গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
আরও পড়ুন: ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দেব: ইসরায়েল
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইরান জানিয়েছে, শুক্রবার ইসরায়েল হামলা শুরু করার পর থেকে দেশটিতে ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ


































Recent Comments