সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি
spot_img
spot_img

ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিল আইআরজিসি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার জন্য ইসরাইলকে সতর্ক করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি। অন্যথায় ২০০০ সালে দেশটি থেকে ইসরাইলের নিঃশর্ত প্রত্যাহারের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় কানি বলেন, ইসরাইল যদি তার ‘আগ্রাসন ও দখলদারিত্ব’ অব্যাহত রাখে, তবে তাকে ‘অপমান ও পরাজয়ের মধ্য দিয়ে’ দক্ষিণ লেবানন ছাড়তে বাধ্য করা হবে।

কানি বলেন, তোমরা যদি নিজের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে ২০০০ সালের সেই ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে। যে বছর তোমরা অপমানজনকভাবে এ ভূমি ছেড়ে পালিয়েছিলে। সিদ্ধান্ত তোমাদের।

প্রতি বছর ২৫ মে লেবাননে ‘মুক্তি দিবস’ পালিত হয়। ২২ বছরের দখলদারিত্বের অবসান ঘটিয়ে ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনাদের প্রত্যাহারের স্মরণে দিনটি উদযাপন করা হয়। কানি সেই সময়ের কথা টেনে দখলদার ইসরাইলকে হুঁশিয়ারি শুনিয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments