শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরাইলি হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল রুশ যাত্রীবাহী বিমান
spot_img
spot_img

ইসরাইলি হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেল রুশ যাত্রীবাহী বিমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

ইহুদিবাদী ইসরাইলের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আজ খুব ভোরে সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইলি বাহিনী। এ সময় সিরিয়ার দামেস্ক বিমান বন্দরে অবতরণের চেষ্টা চালাচ্ছিল রুশ এয়ারলাইন্সের একটি বেসামরিক বিমান।

তেহরান থেকে দামেস্কগামী ওই বিমানে ১৭২ জন আরোহী ছিল। ইসরাইলি হামলার কারণে বিমানটি পথ পরিবর্তন করে লাতাকিয়ার হেমেইমিম বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরাইল ক্ষেপণাস্ত্র ছোড়ার পরপরই সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল হয়ে ওঠে এবং এ অবস্থায় ইসরাইলি জঙ্গি বিমানগুলো ‘এয়ারবাস-৩২০’ বিমানটিকে ঢাল হিসেবে ব্যবহার করে।

এর আগেও ইসরাইল বিভিন্ন বেসামরিক বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করে সিরিয়ায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকোভ।

তিনি বলেন, সিরিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ সময়মতো বিজ্ঞচিত পদক্ষেপ না নিলে আজ একটি বড় ধরণের বিপর্যয় ঘটে যেত। অল্পের জন্য যাত্রীবাহী বিমানটি রক্ষা রপেয়েছে।- পার্স টুডে

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments