বুধবার, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরাইলে কয়লা রপ্তানি পুনরায় চালুর নির্দেশ কলম্বিয়ার নতুন সরকারের
spot_img
spot_img

ইসরাইলে কয়লা রপ্তানি পুনরায় চালুর নির্দেশ কলম্বিয়ার নতুন সরকারের

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজায় ইসরাইলি সামরিক অভিযান ও গণহত্যার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দেশটিতে পুনরায় কয়লা রপ্তানির অনুমোদন দিয়েছে কলম্বিয়ার নতুন ডানপন্থি সরকার।

শুক্রবার (২১ আগস্ট) প্রেসিডেন্ট অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েয়াকে সঙ্গে নিয়ে এক ভিডিও বার্তায় রপ্তানি অনুমোদনের নির্বাহী আদেশ কার্যকরের ঘোষণা দেন কলম্বিয়ার বাণিজ্যমন্ত্রী মাউরিসিও গোমেজ আমিন। প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েয়া সরকারের এই পদক্ষেপকে অত্যন্ত দ্রুতগতির সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। দায়িত্ব গ্রহণের মাত্র ১৫ দিনের মাথায় নীতিগত এই পরিবর্তনের মাধ্যমে কলম্বিয়া সরকার ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার বড় সংকেত দিল।

গাজা ও বিশেষ করে রাফাহ অঞ্চল থেকে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) নির্দেশ মেনে ইসরাইলি বাহিনী পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত তৎকালীন পেত্রো সরকার আন্তর্জাতিক রপ্তানি বিধিনিষেধ আরোপ করেছিল।

এর আগে ২০২৪ সালের মে মাসে গাজায় হামলার প্রতিবাদে ইসরাইলের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক স্থগিত করেন তৎকালীন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পরবর্তীতে ২০২৪ সালের আগস্টে প্রথম দফায় তাপীয় কয়লা রপ্তানিতে কড়াকড়ি আরোপের পর ২০২৫ সালের আগস্টে পেত্রো সরকার বিদ্যমান সব চুক্তি বাতিল করে পূর্ণাঙ্গ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞা আরোপের আগে ইসরাইলে সবচেয়ে বেশি কয়লা সরবরাহকারী দেশ ছিল কলম্বিয়া এবং আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা এসঅ্যান্ডপি গ্লোবালের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথমার্ধে ইসরাইলের ব্যবহৃত মোট তাপীয় কয়লার প্রায় ৬০ শতাংশ সরবরাহ করা হতো কলম্বিয়া থেকে।

বাণিজ্যমন্ত্রী মাউরিসিও গোমেজ আমিন সাবেক প্রেসিডেন্টের এই রপ্তানি নিষেধাজ্ঞাকে গুস্তাভো পেত্রোর একটি রাজনৈতিক এবং আদর্শিক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তা বাতিল করেন। নতুন প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েয়া তার নির্বাচনী প্রচারণার সময়েই ইসরাইলের সঙ্গে কলম্বিয়ার সম্পর্ক অভূতপূর্ব স্তরে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত ৭ আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার ইসরাইলবান্ধব বেশ কিছু কূটনৈতিক ও বাণিজ্যিক পদক্ষেপ নিয়েছে। যার অংশ হিসেবে ইসরাইলের সঙ্গে পুনরায় আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন, সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলি সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান এবং কলম্বিয়ার দূতাবাস তেল আবিব থেকে বিতর্কিত জেরুজালেমে স্থানান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এই নতুন সিদ্ধান্তের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট পেত্রোর আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব বাড়িয়ে ইসরাইলি আগ্রাসন প্রতিরোধের কৌশলটি পুরোপুরি বাতিল হলো এবং নতুন প্রশাসনের হাত ধরে ইসরাইলি সরকারের সঙ্গে কলম্বিয়ার অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের এক নতুন অধ্যায় উন্মোচিত হলো।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments