বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েললি বিমানবন্দর লক্ষ্য করে ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা
spot_img
spot_img

ইসরায়েললি বিমানবন্দর লক্ষ্য করে ‘প্যালেস্টাইন-২’ ক্ষেপণাস্ত্র ছুড়ল হুথিরা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসরায়েলের তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি হুথি যোদ্ধারা। হুথি-নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মাসিরাহের সম্প্রচারিত এক বিবৃতিতে সংগঠনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘ক্ষেপণাস্ত্র বাহিনী (ইসরায়েলি) বিমানবন্দরে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে। হামলায় ‘প্যালেস্টাইন-২’ নামক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

হুথি মুখপাত্রের মতে, অভিযান ‘সফলভাবে তার উদ্দেশ্য অর্জন করেছে।’ তিনি দাবি করেন, হামলার ফলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয় এবং লাখ লাখ ইসরায়েলি ‘আশ্রয়ের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়।’

ইসরায়েলি বাহিনী ক্ষেপণাস্ত্রটি প্রতিহতের দাবি করেছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে ‘বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে।’

২০২৩ সালে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন তীব্র হওয়ার পর হুথিরা সতর্ক করে দেয়, তারা ইসরায়েলে হামলা চালাবে এবং তাদের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর ও বাব এল-মান্দেব প্রণালীর জলের মধ্য দিয়ে যেতে দেবে না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments