বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত
spot_img
spot_img

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ৭৫ জন নিহত এবং ৩০৪ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে।

এতে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ২৮৩ জনে। খবর মিডল ইস্ট আইয়ের।

মন্ত্রণালয় জানায়, আজ ক্ষুধায় চারজনের মৃত্যু হয়েছে। এর ফলে একই সময়ে অপুষ্টিজনিত কারণে মৃত ফিলিস্তিনিদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪০ জনে, যার মধ্যে ১৪৭ জন শিশু।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, অনেক মরদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং ইসরায়েলি হামলা বাড়ায় উদ্ধারকর্মীরা সেগুলো উদ্ধার করতে হিমশিম খাচ্ছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/শেফা

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments