ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড ৩০ জুন, ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৮ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৭৩ পয়সা।
অর্থছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৫) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৪ টাকা ২১ পয়সা।
আরও পড়ুন: পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments