ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বরিশাল জোনের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ২৬ এপ্রিল ২০২৫, শনিবার বরিশাল জোনাল অফিস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু নোমান মোঃ সিদ্দিকুর রহমান।
বরিশাল জোনপ্রধান মোঃ সারোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে জোনের শাখা ও উপশাখাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments