শুক্রবার, ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হলেন ওমর ফারুক
spot_img
spot_img

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি হলেন ওমর ফারুক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইসলাামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় ব্যাংকটির বর্তমান এমডি মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের ছুটি দেওয়া হয়েছে, যা আজ সোমবার থেকে কার্যকর হবে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব পাওয়া ওমর ফারুক খান এর আগে এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৯৮৬ সালে ইসলামী ব্যাংকে যোগ দিয়ে টানা ৩৭ বছর ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও ওমর ফারুক খান ইনস্টিটিউট অব ব্যাংকারস বাংলাদেশের অ্যাসোসিয়েট এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস)। তিনি থাইল্যান্ড, ভারত, মালয়েশিয়া, সুইজারল্যান্ড ও দুবাইতে ক্রেডিট ম্যানেজমেন্টসহ ব্যাংকিং বিষয়ে বিভিন্ন সেমিনার ও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments