ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মারা গেছেন পুজিঁবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক পরিচালক নাসিরুদ্দিন আহমেদ (৯০)। রোববার (১৪ মে) বিকাল ৪টা ৫৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নাসিরুদ্দিন আহমেদ ৭০-এর দশকের শেষের দিকে মিটসুই অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। মরহুম আহমেদ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)-বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের বড় ভাই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments