সোমবার, ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবন্ড পরিকল্পনায় পরিবর্তন আনলো ইস্টার্ন ব্যাংক
spot_img
spot_img

বন্ড পরিকল্পনায় পরিবর্তন আনলো ইস্টার্ন ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন ব্যাংক পিএলসি বন্ড ইস্যু পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন এনেছে। সাবঅর্ডিনেটেড বন্ডের পরিবর্তে এবার জিরো-কূপন সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ব্যাংকটি ব্যাসেল-৩ এর নির্দেশনা অনুযায়ী টায়ার-২ মূলধন শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই বন্ড ইস্যুর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে, এটি বাংলাদেশ ব্যাংকসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদনের পর চূড়ান্তভাবে কার্যকর হবে।

আরও পড়ুন: আলিফ ইন্ডাস্ট্রিজের মূলধন উত্তোলনের আবেদন বাতিল

উল্লেখ্য, জিরো-কূপন বন্ডে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সুদ প্রদান না করে ছাড়মূল্যে বিক্রি করা হয় এবং পরিপক্কতার সময় পূর্ণ মূল্য পরিশোধ করা হয়। ফলে এই ধরনের বন্ড ইস্যু ব্যাংকের মূলধন কাঠামো পুনর্গঠনে বিশেষ ভূমিকা রাখতে পারে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments