ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের ঈদে ‘ইত্যাদি’র পাশাপাশি হানিফ সংকেত নির্মিত নাটক ‘বাড়িঘর আপন পর’ দেখতে পাবেন দর্শক।

জানা যায়, ঈদের প্রথম দিনে রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে। এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, তারিন জাহান, আব্দুন নূর সজল, লুৎফর রহমান জর্জ, সুভাশিষ ভৌমিক ও নজরুল ইসলাম।
উল্লেখ্য, নাটকের সূচনা সঙ্গীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন পুলক ও রিয়াদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments