সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঈদে ‘বিয়ে’ করছেন সাজু-চমক
spot_img
spot_img

ঈদে ‘বিয়ে’ করছেন সাজু-চমক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে বিয়ে করছেন অভিনেতা ও উপস্থাপক সাজু খাদেম! আর তাদের বিবাহত্তোর অনুষ্ঠানে হাজির হয়ে নাচে-গান-আড্ডায় মেতেছেন একঝাঁক তারকা। আর পুরো এই আয়োজনটাই দেখানো হবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি)র ঈদ ‘আনন্দমেলা’য়। যেখানে নবদম্পতি হিসেবে উপস্থাপনা করবেন সাজু খাদেম ও চমক।

আনন্দমেলার প্রযোজক এ প্রসঙ্গে জানান, এবারের আনন্দমেলার আয়োজনে থাকছে ভিন্নতা। বিয়েবাড়ির আদলে সেট নির্মাণ করে শুটিং করা হয়েছে।

আনন্দমেলার এবারের অনুষ্ঠানে দেখা যাবে, পলাশ ও ইভানা আসেন সাজু খাদেমের বিয়েতে। এসে তারা খুঁনসুটি ও আড্ডায় মেতে ওঠেন। এরপর খলনায়ক মিশা সওদাগরের উপস্থিতি সবাইকে ভীত করে তোলে! দর্শকদের সঙ্গে নাটিকাতেও অংশ নেন তিনি।

মোটিভেশনাল স্পিকার সুলাইমান সুখন এবং কন্টেন্ট ক্রিয়েটর ডানা ভাই জোশ নতুন দম্পতিকে শুভেচ্ছা জানান এবং সুলাইমান সুখন তাদের সুখী দাম্পত্যের ফর্মুলা শেখান।

সংগীতশিল্পী কনা, শফি মন্ডল ও মাহতিম সাকিব বিয়েবাড়ির অনুষ্ঠানে গান পরিবেশন করেন। আতিয়া আনিসাও পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘চলো নিরালায়’।

জমজ দুই ভাই দিব্য ও সৌম্য আসেন ঐ বিয়ের দাওয়াতে। জমজ হওয়ার বিড়ম্বনায় পড়তে হয় সেখানেও তাদেরকে। সেইসঙ্গে একটি কুইজ শোতেও অংশ নেন তারা।

এছাড়া সাজু-চমকের বিয়েতে আসেন নারী ক্রিকেটের প্রথম অধিনায়ক সালমা খাতুন ও আইসিসি স্বীকৃত প্রথম বাংলাদেশী নারী আম্পায়ার জেসি। আড্ডার পাশাপাশি তারাও অংশ নেন ক্রিকেট ম্যাচে।

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, আবুল হায়াত, দিলারা জামান এবং ওয়াহিদা জলি এসেছিলেন তাদের বিয়ে ও বিবাহিত জীবনের নানান ঘটনা-দর্শন জানাতে।

এদিকে অনুষ্ঠানে দেখা যাবে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও পরিচালক শিহাব শাহীন। তারা ওয়েবসিরিজ ‘গোলাম মামুন’ নিয়ে কথা বলতে।

চিত্রনায়িকা পূজা চেরী তার সিনেমার বিভিন্ন জনপ্রিয় গানের নৃত্য পরিবেশনা করবেন। সবশেষে জলের গানের মন মাতানো পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় বিয়ে বাড়ির অনুষ্ঠান তথা এবারের আনন্দমেলা।

মোঃ মাহফুজার রহমান, মাছুদ এ হাসান ও মোঃ হাসান রিয়াদের প্রযোজনায় ‘আনন্দমেলা’ বিটিভিতে প্রচারিত হবে ঈদুল আজহার দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments