সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ঈদে রেলের ফিরতি টিকিট বিক্রি শুরু আগামীকাল
spot_img
spot_img

ঈদে রেলের ফিরতি টিকিট বিক্রি শুরু আগামীকাল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এই ঈদে রেলের ফিরতি টিকিট অগ্রিম বিক্রি শুরু হচ্ছে আগামীকাল ০৩ এপ্রিল, বুধবার। এই বিক্রি চলবে ১০ এপ্রিল পর্যন্ত। আলোচিত দিন সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ রেলওয়ের ঈদুল ফিতর উপলক্ষে নেওয়া কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।

এর আগে, ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করেছে রেলওয়ে।

এদিকে আন্তঃনগর ট্রেনের ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩ এপ্রিল, ১৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৪ এপ্রিল, ১৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৫ এপ্রিল, ১৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৬ এপ্রিল, ১৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৭ এপ্রিল, ১৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৮ এপ্রিল এবং ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৯ এপ্রিল।

এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

উল্লেখ, ঈদ উপলক্ষে রেলের অগ্রিম টিকিট বিক্রি ২৫ মার্চ শুরু হয়ে শেষ হয়েছে ৩১ মার্চ, ২০২৪ তারিখ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments