ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পবিত্র ঈদ-উল-ফিতরের পরবর্তী প্রথম কার্যদিবসেই ব্যাপক উত্থান দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। আজ রোববার ১৬ মে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। তবে দৈনিক লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে।

জানা যায়, আজ ১৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৯ শতাংশ বা ৬২.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১৩.১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৮২.৭৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯২.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। সারাদিনে ডিএসইতে ৫৭ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৫৩৩টি শেয়ার ২ লাখ ৫৬ হাজার ২৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪১৮ কোটি ৩৬ লাখ ৫৩ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১২ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৬.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৭৫০.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭৫.১৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.৮৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১৮৬.৮৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০১টির, কমে ১০১টির এবং অপরিবর্তিত রয় ৬৪টির। সারাদিনে ডিএসইতে ৫৩ কোটি ৫১ লাখ ২০ হাজার ৫২টি শেয়ার ২ লাখ ৩৯ হাজার ৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৫৩ কোটি ৫৬ লাখ ৮৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩৫ কোটি ২০ লাখ ৩৫ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৫ শতাংশ বা ১৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪৯.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯২টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৭৫০ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১০৮ কোটি ৩৪ লাখ ৮৫ হাজার ৭৩৩ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৩৭ কোটি ১৯ লাখ ৩০ হাজার ৯৮৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.
































Recent Comments