বৃহস্পতিবার, ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাউইন্ডিজকে জিতিয়ে ধোনির কথা বললেন কেন হোপ
spot_img
spot_img

উইন্ডিজকে জিতিয়ে ধোনির কথা বললেন কেন হোপ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ধোনিকে সবাই ম্যাচ ফিনিশার হিসেবেই চিনে। হারতে থাকা অনেক ম্যাচই ভারতকে জিতিয়ে দিয়েছেন তিনি। কখনও কিপিং বা অধিনায়কত্ব অথবা ব্যাটিং নিয়ে ম্যাচ ভারতের পক্ষে এনেছেন তিনি। মূল কথা, যখনই ভারতের ভালো ফিনিশিং দরকার হয়, ধোনিই ত্রাতা হয়ে এসেছেন।

এবার সেই ধোনির মতই ম্যাচ শেষ করে আসলেন শাই হোপ। অ্যান্টিগার ইংল্যান্ডের বিপক্ষে বড় লক্ষ্যে তাড়া করতে হোপের অপরাজিত ৮৩ বলে ১০৯ রানের ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয় পায়। এতে ওয়ানডে ইতিহাসে এ নিয়ে তৃতীয়বার ৩০০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে ক্যারিবীয়রা। ঘরের মাঠে এটা ওয়ানডেতে উইন্ডিজের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।

ম্যাচ জিতিয়ে শেষ করে আসা হোপ মনে করালেন ধোনিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আপনি যেমনটা বললেন, জয়ের জন্য আমি এভাবে খেলি। এমএস ধোনির সঙ্গে অনেক আগে কথা হয়েছিল। তখন তিনি বলেছেন, তুমি যত বেশি চিন্তা কর, সেটার চেয়ে বেশি সময় তুমি পাও উইকেটে থাকার। আমার সঙ্গে ঠিক তাই হয়েছে। দীর্ঘদিন ধরে ওয়ানডে ম্যাচ খেলায় যেকোনো পরিস্থিতিতে ম্যাচ জিততে পারি।

ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড গড়া জয়ের দিন বেশ কিছু রেকর্ডও গড়েছেন হোপ। ওয়ানডে ক্যারিয়ারের ১৬ তম সেঞ্চুরি গড়ে উইন্ডিজের ১১ তম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে করেছেন ৫০০০ রান। যৌথভাবে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ রান করার রেকর্ড তার। স্যার ভিভ রিচার্ডস, বিরাট কোহলি, হোপ-তিন ব্যাটারই ওয়ানডেতে ৫০০০ রান করতে খেলেছেন ১১৪ ইনিংস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments