শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদউত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

উত্তরা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১৭ শতাংশ ক্যাশ এবং সাড়ে ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত অর্থবছরে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৪ টাকা ৩২ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৬৯ পয়সা। এসময় Solo EPS হয়েছে ৪ টাকা ৩৭ পয়সা, যা ২০২২ সালে হয় ৩ টাকা ৬৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩১.০৪ টাকা। আগের বছর ছিল ২৭ টাকা ৮৮ পয়সা।

এছাড়া কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৪ টাকা ১৬ পয়সা নেগেটিভ রয়েছে।

উল্লেখ, কোম্পানিটির ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ মে, ২০২৪ তারিখ বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ মে, ২০২৪।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments