শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে দিয়ে বছর শেষ করলো পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে দিয়ে বছর শেষ করলো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ ডিসেম্বর বছর ও সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৭.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৩০ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৭ শতাংশ বা ২৫.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৫৬.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৩১.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩২.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৮ টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৭.২১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৮১৬টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৬২৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯২১ কোটি ৫৩ লাখ ১৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ, ২৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১১.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭৩১.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪২৭.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৫২২.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৩ টির, কমে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয় ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৫.২৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ১ লাখ ২৪ হাজার ২৩০টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৭৭৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৩৫ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন রেড়েছে ১৮৬ কোটি ১৫ লাখ ৭২ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৮ শতাংশ বা ৫৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৬৭৭.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩৭ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৬১ লাখ ১৮ হাজার ৫১৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৩৮ লাখ ৩১ হাজার ২১৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ  লেনদেন বেড়েছে ৫ কোটি ২২ লাখ ৮৭ হাজার ৩০০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments