শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে ফিরেছে পুঁজিবাজার
spot_img
spot_img

উত্থানে ফিরেছে পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২২ মার্চ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৬৮.১৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২২ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৯ শতাংশ বা ৭৯.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৭১.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৯.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬০.৫৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৭১.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৭ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৮.১৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৯৩৭ টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ১৪৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৫৭ কোটি ৬০ লাখ ৫৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৬.২৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৬৯১.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৪১.৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৪৩৬.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০০ টির, কমে ২৪২ টির এবং অপরিবর্তিত রয় ৩৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৬.৩১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ২৮৮ টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৩৯৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৩৪ কোটি ৬৮ লাখ ৪৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৩২ কোটি ৯২ লাখ ১১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৫ শতাংশ বা ২২৫.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮৪২.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭২টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৮ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১৭ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৬৭১ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৪ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার ১৯৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments