ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ০৪ জুন, সাপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর।বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ১০.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৬.১৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮২.৯৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৯.০৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৭ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৭২ লাখ ৬৫ হাজার ১৮০টি শেয়ার ২ লাখ ২০ হাজার ৮৯৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৫৪ কোটি ৪০ লাখ ৯৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ০১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স ০.২৪ শতাংশ বা ১৫.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৫.৫৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯.৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০১.৩৩ পয়েন্টে। দিনভর লেনদেন হয় ৩৬৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫ টির, কমেছে ৭১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.৮৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৫ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ৩৫৪টি শেয়ার ২ লাখ ৪ হাজার ৬০৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৯৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকার।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫৭ কোটি ৫৭ লাখ ৮৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৭ শতাংশ বা ৩২.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭৮৮.৮৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২০ টির কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬১টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ৫৮০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৫০ লাখ ২০ হাজার ৬২৪ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৯৫৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments