বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থান অব্যাহত: লেনদেন বৃদ্ধিতে ফের আশাবাদি বিনিয়োগকারীরা
spot_img
spot_img

উত্থান অব্যাহত: লেনদেন বৃদ্ধিতে ফের আশাবাদি বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে সূচকের টানা উত্থান ও লেনদেন বৃদ্ধিতে ফের আশাবাদি হয়ে উঠছেন বিনিয়োগকারীরা। মাত্র দুই ঘন্টার সময়ের মধ্যে লেনদেনের পরিমাণ ৬০০ কোটি অতিক্রম করাটা বাজারের জন্য ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

 

এদিকে ডিএসই সূত্রে জানা যায়, আজ ১৯ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ১৮.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৪৯.৯১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২১৬.১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৬.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৬.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৫৬ লাখ ৯১ হাজার ৯৫১টি শেয়ার ১ লাখ ২৬ হাজার ৪৪২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৯৭ কোটি ২৯ লাখ ৬৮ হাজার টাকা।

গত কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৯ শতাংশ বা ২১.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৩৩১.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২১১.৫৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৩.৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ৪০.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৩টির, কমে ১৬৫টির এবং অপরিবর্তিত ছিল ৮০টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ৬৫৩টি শেয়ার ১ লাখ ১৪ হাজার ৮১২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৬০২ কোটি ৭৬ লাখ ৯১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯৪ কোটি ৫২ লাখ ৭৭ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৭ শতাংশ বা ৫৭.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৭১.০৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৮ শতাংশ বা ৩৫.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৩৩৩.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫২ লাখ ৪৮ হাজার ৩৯৭ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments