শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদউর্ধমুখী পুঁজিবাজার: আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের
spot_img
spot_img

উর্ধমুখী পুঁজিবাজার: আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৯ জুলাই, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬৮.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৫৩.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ০৩৫.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৯৪.১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৪.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৩ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৮.৭৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩০ কোটি ৯২ লাখ ২ হাজার ৭৯৩ টি শেয়ার ২ লাখ ৮ হাজার ০৯৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৯০ কোটি ৬২ লাখ ৯ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৯৮১.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ০৮৩.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৭৫.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বৃদ্ধি পায় ১৫৮ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয় ৪৯ টির। অর্থাৎ গত কার্যদিবসে ৩৯.৭৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৫০৭ টি শেয়ার ১ লাখ ৮২ হাজার ৩৮৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬০১ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬২ শতাংশ বা ৬.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৭৫.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৬৫২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments