
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এদিস দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ৬৪.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ৩০ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮৬ শতাংশ বা ৫২.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫০.২১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪.৪৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১১.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৫ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৪.৭২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৩৯০টি শেয়ার ২ লাখ ৫১ হাজার ৮৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯৩৯ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.১৬পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ০৯৭.২২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৪১.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১০৩.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭০ টির, কমেছে ১৭৬ টির এবং অপরিবর্তিত রয় ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৩.৭০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৭০টি শেয়ার ২ লাখ ৩ হাজার ৯৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৬২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৭৭ কোটি ৪১ লাখ ১৮ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.০৩ শতাংশ বা ১৭৭.৯০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৪৪২.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার ৭০২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments