ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ আগস্ট সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আর ঊর্ধ্বমুখী বাজারে ৬ প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগকারীদের বেশি আগ্রহ দেখা গেছে। যে কারণে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়ে ৫ প্রতিষ্ঠানের শেয়ার দর সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। এছাড়া ডিভিডেন্ড ঘোষণার কারণে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ শতাংশের ওপরে বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্চে। সার্কিট ব্রেকার স্পর্শ করা প্রতিষ্ঠানগুলো হলো: আলহাজ্ব টেক্সটাইল, আর এন স্পিনিং, এসইএমইএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং এবং বিআইএফসি।

সানলাইন ইন্স্যুরেন্সের শেয়ার দর ১১.২৪ শতাংশ বা ২ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৯.৮০ টাকায় লেনদেন হচ্ছে। আলহাজ্ব টেক্সটাইলের শেয়ার দর ১০ শতাংশ বা ৩.২০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩৫.২০ টাকায় লেনদেন হচ্ছে।
আর এন স্পিনিংয়ের শেয়ার দর ১০ শতাংশ বা ০.৪০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪.৪০ টাকায় লেনদেন হচ্ছে।
এসইএমইএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর ১০ শতাংশ বা ০.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৯.৯০ টাকায় লেনদেন হচ্ছে।
ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ১০ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.৩০ টাকায় লেনদেন হচ্ছে। প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ১০ শতাংশ বা ০.৬০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৬.৬০ টাকায় লেনদেন হচ্ছে।
এছাড়া বিআইএফসির শেয়ার দর ১০ শতাংশ বা ০.৩০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৩.৩০ টাকায় লেনদেন হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু
























Recent Comments