শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিঋণ নির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
spot_img
spot_img

ঋণ নির্ভর বাজেট, আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঋণনির্ভর আখ্যা দিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেটে মানবিক অর্থনীতি গঠন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং উদারীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও পিছিয়ে পড়া মানুষের উন্নয়নেও বিভিন্ন বরাদ্দ রাখা হয়েছে। তবে এসব নীতিগত লক্ষ্য বাস্তবায়নের জন্য যে আর্থিক কাঠামো প্রয়োজন, তা যথেষ্ট শক্তিশালী নয় বলে তিনি মনে করেন।

তার মতে, বাজেটে অর্থায়নের জন্য বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভর করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে প্রশ্ন তৈরি করতে পারে। এ কারণে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তিনি আরও বলেন, বাজেটের প্রকৃত সফলতা নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর। কাগজে-কলমে পরিকল্পনা যতই আকর্ষণীয় হোক না কেন, বাস্তবায়নে দুর্বলতা থাকলে প্রত্যাশিত ফল অর্জন করা সম্ভব হবে না।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী সময়ে অর্থনৈতিক ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার বিষয় হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments