শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএএফসির সেরা তালিকায় মোরসালিন
spot_img
spot_img

এএফসির সেরা তালিকায় মোরসালিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিছুদিন আগে ছিল দুঃসময়, এখন চলছে সুসময়। বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে তাঁর গোলেই ১ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। এর মাঝে এলো আরও বড় সুখবর।

এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে এশিয়ান অঞ্চলের সেরা আট তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন মোরসালিন। যেখানে মোরসালিন ছাড়াও আছেন দক্ষিণ কোরিয়ার সন হিয়াং মিন, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার, ইরানের মেহদি তারেমির মতো বড় তারকারা। এদের ভিড়ে একজন বাংলাদেশির নাম সত্যিই প্রশংসার দাবিদার।

যদিও ফুটবলে মোরসালিনের পথচলা খুব বেশি দিন আগের নয়। এখনও এক বছর পার হয়নি। এর মধ্যে সবার চোখের মণি হয়ে গেছেন তিনি। এই সাফল্যের পেছনে বড় কারণ বল পায়ে তাঁর দারুণ পারফরম্যান্স। অল্প দিনে আক্রমণভাগের ভরসার নাম হয়ে উঠেছেন মোরসালিন। লেবাননের বিপক্ষে তাঁর চমৎকার গোলটিই বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করে।

এদিকে মোরসালিনের পারফরম্যান্সে এএফসি তাঁকে সম্ভাবনাময় এক তরুণ হিসেবে উল্লেখ করে বলেছে, ‘বসুন্ধরা কিংসের এই তরুণ চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক অভিষেক ম্যাচে মাঠে নামে। সেসঙ্গে দুই গোল আর এক অ্যাসিস্টে দলকে ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যেতে সাহায্য করেন। প্রতিভায় পূর্ণ এই স্ট্রাইকার নিশ্চিতভাবেই এমন একজন, যাঁর দিকে সামনের দিনগুলোতে অবশ্যই নজর রাখা যায়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments