বৃহস্পতিবার, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএএসএফ টোকিও সেমিনারে যোগ দিতে জাপান গেলেন ডিবিএ প্রেসিডেন্ট
spot_img
spot_img

এএসএফ টোকিও সেমিনারে যোগ দিতে জাপান গেলেন ডিবিএ প্রেসিডেন্ট

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) টোকিও রাউন্ড টেবিল সেমিনারে যোগ দিতে ৮ সেপ্টেম্বর, ২০২৪ ঢাকা ছেড়ে গেছেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ)-এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। সেখানে তিনি ৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সিকিউরিটিজ মার্কেটের উপর বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিবেন। পাঁচদিন ব্যাপী উক্ত সেমিনারে সাইফুল ডিবিএর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের উপর আলোচনা ও বক্তব্য দিবেন।

ডিবিএর প্রেসিডেন্টের এই সফরের মধ্য দিয়ে এশিয়া সিকিউরিটিজ ফোরামের সদস্যভুক্ত সংগঠনের সাথে ডিবিএর পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ উন্নত হবে এবং বাংলাদেশের সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।

উল্লেখ্য, এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ) এশিয়া ও ওশেনিয়া দেশভূক্ত সিকিউরিটিজ মার্কেটের সাথে সম্পৃক্ত প্রায় চল্লিশটি সংগঠন নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক ফোরাম। সিকিউরিটিজ মার্কেটের উন্নয়নে গঠিত এই ফোরামের সচিবালয় জাপানের টোকিওতে অবস্থিত। ডিবিএ ২০২৩ সালে এশিয়া সিকিউরিটিজ ফোরাম (এএসএফ)-এর স্থায়ী সদস্যপদ লাভ করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments