মঙ্গলবার, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএকই দিনে শেয়ার কেনাবেচার সুযোগ চালুর সিদ্ধান্ত বিএসইসির
spot_img
spot_img

একই দিনে শেয়ার কেনাবেচার সুযোগ চালুর সিদ্ধান্ত বিএসইসির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের পুঁজিবাজারের তারল্য সংকট দূর এবং লেনদেনে গতিশীলতা বাড়াতে বহুল প্রতীক্ষিত ‘স্ক্রিপ নেটিং’ বা ‘ইন্ট্রাডে ট্রেডিং’ অর্থাৎ একই দিনে শেয়ার কেনাবেচা চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে ১০২০তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশন সভায় দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জদ্বয়কে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কমিশন জানিয়েছে, প্রয়োজনীয় অবকাঠামো ও অন্যান্য ব্যবস্থা নিশ্চিত হওয়ার পর দেশের স্টক এক্সচেঞ্জদ্বয় স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে পারবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments