মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএকই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুটি সিনেমা
spot_img
spot_img

একই দিনে স্টার সিনেপ্লেক্সে হলিউডের দুটি সিনেমা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:  স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পাচ্ছে হলিউডের দুটি বহুল প্রতীক্ষিত সিনেমা। এগুলো হলো– ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ারস লেটার’। দুটি ছবিই আন্তর্জাতিকভাবে বেশ আলোচনায় রয়েছে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলো জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ সিরিজের সপ্তম কিস্তি। পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এই সিনেমায় অভিনয় করেছেন স্কারলেট জোহানসন, যিনি অভিনয় করছেন বিশেষজ্ঞ জোরা বেনেট চরিত্রে। তাঁর মিশন ডাইনোসরের ডিএনএ সংগ্রহ করে মানবজাতির উপকারে ব্যবহার করা।

ছবিতে আরও অভিনয় করেছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি। সিনেমাটিতে বৈজ্ঞানিক থ্রিল, অ্যাকশন ও মানবিক সংকটের মিশ্রণ রয়েছে।

অন্যদিকে, ‘২৮ ইয়ারস লেটার’ ছবিটি বিখ্যাত ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় কিস্তি। ১৮ বছর পর ফিরে এসেছে এই জম্বি থ্রিলার। সিনেমাটি পরিচালনা করেছেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মুখ্য চরিত্রে রয়েছেন মাত্র ১৪ বছর বয়সী অ্যালফি উইলিয়ামস, যিনি মায়ের চিকিৎসার জন্য জম্বি-আক্রান্ত পৃথিবীতে বেরিয়ে পড়ে।

ছবিতে আরও রয়েছেন জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। উল্লেখযোগ্যভাবে, এই সিনেমার বেশির ভাগ শুটিং হয়েছে আইফোন দিয়ে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments