বুধবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
spot_img
spot_img

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ ও বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের ১০টি উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা। সভায় অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে আসবে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা। প্রকল্প ঋণ হিসেবে পাওয়া যাবে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা। বাকি ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা জোগান দেবে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

স্বাস্থ্য খাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন। এ ছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পেয়েছে।

চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্যবিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। এ ছাড়া পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড পদ্ধতিতে উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে। বিদ্যুৎ খাতের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি। এ ছাড়া কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পও অনুমোদন দিয়েছে একনেক।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments