ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ পিএলসির স্পন্সর পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিনহার মৃত্যুর পর তার মালিকানাধীন শেয়ার মনোনীত উত্তরাধিকারীদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তত্য জানা গেছে।
কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, মিজানুর রহমান সিনহা গত ১৬ মে ২০২৬ তারিখে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার নামে কোম্পানির মোট ৮৫ লাখ ৭৪ হাজার (৮,৫৭৪,০০০) শেয়ার ছিল।
মনোনয়নপত্র অনুযায়ী, তার মালিকানাধীন এসব শেয়ার সমানভাবে দুই সন্তানের মধ্যে স্থানান্তর করা হবে। এর মধ্যে তার কন্যা তাসনীম সিনহা ৪২ লাখ ৮৭ হাজার (৪,২৮৭,০০০) শেয়ার পাবেন। তিনি বর্তমানে কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, তার পুত্র তানভীর সিনহা একই পরিমাণ অর্থাৎ ৪২ লাখ ৮৭ হাজার (৪,২৮৭,০০০) শেয়ারের মালিক হবেন। তিনি কোম্পানির পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রয়াত মিজানুর রহমান সিনহার শেয়ারগুলো মনোনয়নের ভিত্তিতে সংশ্লিষ্ট উত্তরাধিকারীদের নামে আনুষ্ঠানিকভাবে স্থানান্তর করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ



























Recent Comments