ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সিম ব্যাংকের দুই সতন্ত্র পরিচালক। কোম্পানির দুই পরিচালক মোট ৭ লাখ ৮৯ হাজার ৭১৪টি শেয়ার বেচবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির স্বতন্ত্র পরিচালক খন্দকার মোহাম্মদ সাইফুল আলম ৩ লাখ ৮৮ হাজার ৭৩৯টি শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির ৮ লাখ ৮৮ হাজার ৭৩৯টি শেয়ার আছে।
কোম্পানির আরেক সতন্ত্র পরিচালক রঞ্জন চৌধুরী ৪ লাখ ৯৭৫টি শেয়ার বেচবে। এই পরিচালকের কাছে কোম্পানির ৯ লাখ ৯৭৫টি শেয়ার আছে।
এই দুই পরিচালক আগামী ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বেচতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর


































Recent Comments