ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: এক নজরে দেখে নিন পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:
কোম্পানিগুলো হচ্ছে-
আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৭ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৩৬ পয়সা। গতবছর একই সময়ে ৭৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬ টাকা ২৬ পয়সা।
মীর আক্তার হোসেন লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় হয়েছে ২৭ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা। গত বছর একই সময়ে ১ টাকা ৫১ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৯৭ পয়সা।
ড্রাগন সোয়টার এন্ড স্পিনিং লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। গত বছর একই সময়ে ২০ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৪১ পয়সা।
এএমসিএল প্রাণ লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৩৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৪৬ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৯৮ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯২ টাকা ৬৩ পয়সা।
রংপুর ফাউন্ড্রি লিমিটেড: গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৯০ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ০৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৪১ পয়সা।
প্রাইম ব্যাংক পিএলসি: গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৪৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments