রবিবার, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএক সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার
spot_img
spot_img

এক সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দেশে প্রবাস আয় বা রেমিট্যান্সপ্রবাহে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। এই সাত দিনের মধ্যে ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসেবে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স দেশে আসছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘চলতি এপ্রিল মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার এবং গত বছরের একই সময়ে এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।’

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭০৩ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments