ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবুল হায়াত। ৫০ বছরেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িয়ে আছেন । শুধু অভিনেতাই নন, পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। সম্প্রতি টেলিভিশন নাটক, সিনেমাসহ বেশকিছু বিষয় নিয়ে কথা হয় তার সঙ্গে।

এখন আমরা টেলিভিশন নাটক যেটা করি সেটা আমার কাছে নাটক মনে হয় না। আমরা ফিল্ম বানাই। টেলিভিশন নাটক বলতে আমরা যেটা বুঝতাম সে কাজটি আমরা এখন করি না। আমাদেরর স্ক্রিপ্ট, শট ও নাটকের প্রবাহ দেখলে সেটা বোঝা যায়। আমাদের উত্তরণটা ঘটেছে- আগে টেলিভিশন নাটক বানাতাম এখন আমরা ফিল্ম বানাই। প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষের রুচির পরিবর্তন ঘটে। তার মনে এই না যে আমি রুচির বাইরে কিছু করবো।
এখন কাজ করতে গিয়ে হতাশ হই। কারণ, একটা ক্যামেরাম্যান ঠিকমত কাজ করতে পারে না। ডিরেক্টর নামে মাত্র ডিরেক্টর। শুটিং সেটে গিয়ে তিনি কি শট নেবেন সেটা বুঝতে পারে না। কাজ জানি না তাতে দোষ নেই। কিন্তু শিখে নিয়ে আত্মবিশ্বাসী হয়ে কাজ শুরু করতে হবে। নাটক নির্মাণ হচ্ছে। তবে ভালো নাটকের চেয়ে খারাপ নাটকের সংখ্যা অনেক বেশি। এই অবস্থা থেকে উত্তরণ দরকার।
দেখুন, আমরা যে সমাজে বাস করছি সে সমাজের মূল্যবোধ, রুচি, ঐতিহ্য ও সংস্কৃতি আছে। সেটা বাদ দিয়ে অন্য কোন সংস্কৃতি তো আমরা চর্চা করতে পারি না। রাতারাতি আমরা ইউরোপ-আমেরিকা হতে পারিনা। আমরা তাদের টেকনোলজি নিচ্ছি- সেটা ঠিক আছে, কিন্তু তাদের সংস্কৃতিটা আমরা নেব কেন? সেটার তো প্রয়োজন নেই! আমি ৫০-৬০টি সিরিয়াল ও ১৫০টির মত নাটক বানিয়েছি। আমাকে তো কেউ বলতে পারেনি যে আমি রুচির বাইরে কাজ করেছি। আমি আমার মূল্যবোধ নিয়ে আছি। আপনারা কেন থাকতে পারবেন না। আমরা সবাই যদি ভালো কাজ করি তাহলে তো কেউ রুচিহীন কাজ দেখতে যাবে না।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments