ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ সেপ্টেম্বর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। এদিন সূচক বৃদ্ধির সঙ্গে বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে ৫৯.৫৭ শতাংশ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২১ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৫২.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫৮.৫৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮৬.৯৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৪.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৮৫.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৯.৫৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৮২ লাখ ৩৩ হাজার ৬০৮ শেয়ার ২ লাখ ৮৫ হাজার ২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯১০ কোটি ৩ লাখ ৪২ হাজার টাকা।
গতকাল ২০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১৪.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৭ হাজার ২০৫.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৫৭০.০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৬৬১.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৭৪টির, কমে ১৬৩টির এবং অপরিবর্তিত রয় ৩৭টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৪৬.৫২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ৫১ লাখ ৫৫ হাজার ৫৮ শেয়ার ২ লাখ ৭৬ হাজার ৩৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৬২ কোটি ৫৬ লাখ ৪৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৪৭ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১ শতাংশ বা ২১০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ২৪০.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৯৪টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০ কোটি ২৮ লাখ ৫৭ হাজার ১৩২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৫ কোটি ৭৬ লাখ ৯০ হাজার ২৩৪ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৪৮ লাখ ৩৩ হাজার ১০২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments