ডেইলি শেয়াবাজার রিপোর্ট: র্পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডভেন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ শুধু শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির স্পন্সর ও পরিচালকেরা এ ডিভিডেন্ড না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছ।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ০৫ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ০২ পয়সা।
আগামী ২৮ ডিসেম্বর দুপুর ১২টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments