ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি ব্যাংক লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হবে। আগামী ১১ আগস্ট, ২০২৪ তারিখ (রোববার) থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ এবং স্পন্সর ও পরিচালকদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অর্থাৎ সর্বমোট ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করেছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটি কোনো ঋণ সুবিধা পাবেনা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments