বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি
spot_img
spot_img

এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৮৭ হাজার ৫২৭ কোটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরে আয়কর, ভ্যাট ও কাস্টমস মিলিয়ে মোট ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রবৃদ্ধি ১২ শতাংশের বেশি হলেও লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি সংস্থাটি।

মঙ্গলবার (৫ আগস্ট) প্রকাশিত এনবিআরের হালনাগাদ রাজস্ব পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

চূড়ান্ত হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮৭ হাজার ৫২৭ কোটি টাকা। ওই অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৫ লাখ ৩ হাজার কোটি টাকা।

এর আগে গত ১২ জুলাই জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রাথমিক হিসাবে প্রায় ৯২ হাজার ৬১০ কোটি টাকার রাজস্ব ঘাটতির তথ্য দিয়েছিলেন। পরে চূড়ান্ত হিসাবে ঘাটতির পরিমাণ কিছুটা কমে সাড়ে ৮৭ হাজার কোটি টাকায় নেমে আসে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের মোট রাজস্ব আদায় ছিল ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৮ লাখ টাকা। সেই হিসাবে ২০২৫-২৬ অর্থবছরে মোট আদায় বেড়ে হয়েছে ৪ লাখ ১৫ হাজার ৪৭৩ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ বেশি।

অটোমেশন ও করজাল সম্প্রসারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ সম্ভব হয়নি।

বিদায়ী অর্থবছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে আয়কর খাত থেকে। এ খাত থেকে আদায় হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৬২০ কোটি টাকা।

এর আগের অর্থবছরে আয়কর আদায় হয়েছিল ১ লাখ ২৯ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকা। ফলে আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৮০ শতাংশ।

আমদানি ও রপ্তানি শুল্ক বা কাস্টমস খাত থেকে আদায় হয়েছে ১ লাখ ১২ হাজার ১১৯ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে আদায় হয়েছিল ১ লাখ ৯৮ কোটি টাকা। ফলে কাস্টমস খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।

অন্যদিকে রাজস্ব আহরণের সবচেয়ে বড় উৎস মূল্য সংযোজন কর (ভ্যাট) খাত থেকে ২০২৫-২৬ অর্থবছরে আদায় হয়েছে ১ লাখ ৫৭ হাজার ৭৩৪ কোটি টাকা।

আগের অর্থবছরে ভ্যাট আদায় হয়েছিল ১ লাখ ৪১ হাজার ৫৭৬ কোটি টাকা। সে হিসাবে ভ্যাট খাতে প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ৮০ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৫ লাখ ৩ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরকে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছে সরকার। ওই লক্ষ্য অর্জন করতে হলে সংস্থাটিকে ৪৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করতে হবে, যা সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments