ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক লিমিটেড এনসিসি ব্যাংক নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড-২ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ব্যাংকটি ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ বন্ড ইস্যুর সম্মতি দিয়েছে। এখন বিএসইসি অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে কোম্পানিটি।
উল্লেখ্য, কোম্পানিটি মূলধন সহায়তার জন্য ব্যাসেল-৩ এর টিয়ার-২ এর অধীনে বন্ড ইস্যু করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments