ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৩৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান হয়েছিল ৪৭ টাকা ৮৪ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০৫ টাকা ৪২ পয়সা।
আগামী ২৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ডিসেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments