ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লেট টেস্টে দুর্দান্ত বোলিং করে প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২৮০ রানে অলআউট করার পর ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশও। ব্যাটারদের ব্যর্থতায় নিজিদের প্রথম ইনিংসে ১৮৮ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। যার ফলে প্রথম ইনিংস শেষে লঙ্কানদের লিড ৯২ রানের।

৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা। ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৬৪ রানে ব্যাট করছে শ্রীলঙ্কা। ২৮ রানে আছেন করুনারত্নে। ক্রিজে নতুন ব্যাটার ধনঞ্জয়া ডি সিলভা।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে উদ্বোধনী জুটিতে আঘাত হানেন নাহিদ রানা। দলীয় ১৯ রানে নিশান মাদুশকাকে ফেরান তিনি, ২০ বল খেলে ১ চারে ১০ রান করেন। চা বিরতির পর লঙ্কান শিবিরে ফের আঘাত হানেন রানা। লিটনের গ্লাভসবন্দি হয়ে ফেরার আগে ৩ রান করেছেন কুশল মেন্ডিস। শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত করেন এই টেস্টে অভিষেক হওয়ার পেসার নাহিদ রানা। দলীয় ১৯ রানের মাথায় তার বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন নিশান মাদুশকা। ২০ বল খেলে ১ চারে ১০ রান করে গেছেন তিনি। এরপর চা বিরতিতে যায় উভয় দল। চা বিরতি পর্যন্ত শ্রীলঙ্কার লিড হয়েছে ১১১ রান।
টানা ১৭ ওভার পেসারদের দিয়ে বল করানোর পর তাইজুলকে আনেন নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ে এসেই লঙ্কান শিবিরে আঘাত হানে তিনি। তার ঘূর্ণিতে পরাস্থ হন ম্যাথুজ। ২৪ বলে ২২ রান করেন তিনি। তার বিদায়ে ভাঙে ২৮ রানের জুটি। পরের ব্যাটার চান্দিমালকে টিকতে দেননি মিরাজ। রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউয়ের শিকার হন চান্দিমাল।
বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১.৩ ওভার ব্যাটিং করে ১৮৮ রানে অলআউট হয়েছে। দলের হয়ে নাইটওয়াচম্যান তাইজুল সর্বোচ্চ ৪৭ রান করেছেন। এক প্রান্তে তিনি দাঁড়িয়ে থাকলেও অন্য প্রান্ত দিয়ে দলের ধস নামে।
ওপেনার মাহমুদুল জয় ১২ রান করে আউট হয়েছেন। শাহাদাত হোসেন ১৮ ও লিটন দাস ২৫ রান করে সাজঘরে ফিরে যান। পরে খালেদ আহমেদ ২২ রান করেন। শরিফুল ১৫ রান করে আউট হন। এর আগে গতকাল ৯ রানে ওপেনার জাকির হাসান, ৫ রান করে অধিনায়ক শান্ত এবং ৫ রান করে মুমিনুল হক আউট হন।
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়। ৭৮ রানে ৫ উইকেট হারায় তারা। সেখান থেকে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস ২০২ রানের জুটি গড়েন। দু’জনই ওয়ানডে গতিতে ১০২ করে রান যোগ করে আউট হন। এর মধ্যে কামিন্দু শূন্য রানে জীবন পেয়েছিলেন।
বাংলাদেশ দলের হয়ে প্রথম ইনিংসে অভিষিক্ত পেসার নাহিদ রানা ৩ উইকেট নেন। লঙ্কানদের প্রথম ৩ উইকেট নেন খালেদ আহমেদ। শরিফুল ও তাইজুল নেন একটি করে উইকেট। শ্রীলঙ্কার হয়ে বিশ্ব ফার্নান্দো ৪ উইকেট নিয়েছেন। এছাড়া পেসার কাসুন রাজিথা ও লাহিরু কুমারা তিনটি করে উইকেট নিয়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments