শনিবার, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএবি ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

এবি ব্যাংকের ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের ৪০ তম বার্ষিক সাধারন সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার, ০৬ জুলাই ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ২ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়েছে।

জানা যায়, সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের শেয়ারহোল্ডারদের সর্ব সম্মতিতে এ ৫ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন দেয়া হয়।

ভার্চুয়াল এ সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের চেয়ারম্যান মুহাম্মদ এ. (রুমী) আলী। এ সময় ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং পরিচালকগণ ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডাররা ডিজিটাল প্ল্যাটফর্মের এই সভায় অংশগ্রহণ করেন। সভায় সাজিদ আহমেদকে পরিচালক হিসেবে পুনঃনিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে ব্যাংকের কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ৭২ কোটি টাকা যা গত বছরের তুলনায় ৮২ শতাংশ বেশি। ২০২১ সালের শেষে ব্যাংকের মোট সম্পদ ছিল ৪১,৩৩৬ কোটি টাকা যেখানে নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ছিল ২,৫৫৬ কোটি টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments