ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এবি ব্যাংক পিএলসির ঘোষণাকৃত স্টক ডিভিডেন্ডে অনুমোদন দিয়েছে বিএসইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। কোম্পানির এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে বিএসইসি।
এছাড়া এবি ব্যাংক রেকর্ড ডেট নির্ধারণ করেছে ০৩ অক্টোবর, ২০২৪।
উল্লেখ, বিএসইসির অনুমোদন ছাড়া স্টক ডিভিডেন্ড ইস্যু করতে পারে না। তাছাড়া এর জন্য বিএসইসি যৌক্তিকতা যাচাই করে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.
























Recent Comments