বুধবার, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা
spot_img
spot_img

এভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পৃথিবীর সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্ট জয় করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনা পূবালী ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসার ও পর্বতারোহী নুরুননাহার নিম্নিকে সংবর্ধনা দিয়েছে পূবালী ব্যাংক পিএলসি। নুরুননাহার নিম্নির নেপালের হিমলুং হিমাল পর্বতশৃঙ্গ অভিযান এবং এভারেস্ট অভিযানে পৃষ্ঠপোষক ছিল পূবালী ব্যাংক পিএলসি।

ব্যাংকের প্রধান কার্যালয় মিলনায়তনে আয়োজিত ‘শিখর জয়ী’র সম্মানে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ে কর্মরত উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাৎ হোসেন, আহমেদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান এবং মোহাম্মদ আনিসুজ্জামান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রিন্সিপাল শাখার প্রধান সুলতানা সরিফুন নাহার ব্যাংকের নির্বাহীবৃন্দ, নারী কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাঁর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে নুরুননাহার নিম্নির অভিযাত্রা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

২৭ মে ২০২৬ নেপাল সময় ভোর ৫টা ২৪ মিনিটে নুরুননাহার নিম্নি মাউন্ট এভারেস্টের শীর্ষে আরোহণ করেন। দীর্ঘ ১৪ বছর পর একজন বাংলাদেশি নারী হিসেবে তিনি এভারেস্ট জয় করে দেশের জন্য নতুন গৌরব বয়ে আনেন।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় তার মানবসম্পদকে প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে বিবেচনা করে এবং কর্মীদের পেশাগত সাফল্যের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার বিকাশেও সমানভাবে সহায়ক ভূমিকা পালন করে।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নুরুননাহার নিম্নি তাঁর অভিযাত্রায় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য পূবালী ব্যাংক পিএলসি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে নুরুননাহার নিম্নির এই ঐতিহাসিক অর্জনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments